শনিবার (১০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ২২৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৭৭ জনের। এখন পর্যন্ত ৪৫ লাখ ৬৬ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন। মোট মারা গেছেন ৯৬৬১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ২৪ জন নারী। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
![]()