৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৫
শিরোনাম:

করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। রোববার (১১ এপ্রিল) দুপুরে ডিবিসি টিভি এখবর জানান। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউজ২৪ টিভিকে জানান, খালেদা জিয়ার করোনা নেগেটিভ না পজিটিভ তা জেনে অফিসিয়ালি জানানো হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে সময় টিভি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে করেনায় আক্রান্ত বেগম খালেদা জিয়া, কিছুই জানে না পরিবার ও তার দল। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু খালেদা জিয়ার করোনা পজিটিভ বিষয়ে আমাদের সময়ডট কমকে বলেন, আমি জানিনা, জেনে আপনাদের জানাচ্ছি।

জানা গেছে, অস্টিও আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া। তার মেরুদণ্ড, বাম হাত ও ঘাড়ের দিকে মাঝে মধ্যে শক্ত হয়ে যায়। দুই হাঁটু প্রতিস্থাপন করা আছে। তিনি ব্লাড প্রেসার নিয়ন্ত্রণের ওষুধ খান। বাম চোখেও একটু সমস্যা রয়েছে খালেদা জিয়ার।

এদিকে দৈনিক সমকাল জানান, কয়েক দিন ধরে খালেদা জিয়া জ্বরে ভুগছেন। তাই তিনি করোনা সংক্রমিত কিনা জানতে শনিবার বিকেলে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এরপর ঢাকার অন্যতম একটি বেসরকারি হাসপাতালে তার করোনা পরীক্ষা সম্পন্ন হয়। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, শনিবার বিকেল ৩টার দিকে ধানমন্ডির ওই বেসরকারি হাসপাতালের করোনা ইউনিট থেকে একজন টেকনোলজিস্ট খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। এর আগে ওই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন খালেদার জিয়ার পরিবার ও তার চিকিৎসার সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা। রক্তের নমুনা নেওয়ার সময় খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও সেখানে ছিলেন। করোনা পরীক্ষার পাশাপাশি তার ডায়াবেটিস টেস্টের জন্যও নমুনা নেওয়া হয়। গোপনীয়তার সঙ্গে এই কার্যক্রম পরিচালিত হয়।

এদিকে জাগোনিউজ জানায়, খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুনের বরাত দিয়ে তার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, আমি ডা. মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে গিয়েছিলেন। করোনা পরীক্ষার জন্য তারা ম্যাডামের নমুনা নেননি।

Loading