বুধবার (১৪ এপ্রিল) থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত আটদিন বিধি-নিষেধ মানাতে মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (১২ এপ্রিল) ভিডিও বার্তায় এই নির্দেশনা দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী। এর আগে বিধি-নিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
ভিডিওবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের দেয়া বিধি-নিষেধগুলো যাতে করে সকলে যথাযথভাবে পালন করে সেজন্য মাঠ প্রশাসনকে বিশেষ করে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হলো।’
একই সঙ্গে প্রতিমন্ত্রী নির্দেশনাগুলো তুলে ধরেন ভিডিও বার্তায়। সূত্র: জাগো নিউজ, ডিবিসি নিউজ
![]()