১৪ এপ্রিল থেকে দেশে কঠোর লকডাউন কার্যকরের নির্দেশনা রয়েছে। এমন অবস্থায় ঢাকা ছাড়ছে মানুষ। এজন্য চাপ বেড়েছে উত্তর বঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
Thank you for reading this post, don't forget to subscribe!ট্রেন-লঞ্চসহ দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোরিকশায় জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে তারা।
গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত যাওয়া যাচ্ছে মোটরসাইকেলে, তবে গুণতে হচ্ছে ১ হাজার টাকা। বাস স্টেশন থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে মাইক্রোবাস যাচ্ছে। রাজশাহীগামী একজন যাত্রী জানালেন, সিট প্রতি আড়াই হাজার টাকা ভাড়া নেয়া হচ্ছে। মান হচ্ছে না স্বাস্থ্য বিধি। সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে যাত্রীরা।
লকডাউন কার্যকর করতে প্রতি ওয়াক্তে নামাজ ও তারাবিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি লকডাউনের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে শুধুমাত্র বন্দর কেন্দ্রীক আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।ব্যাংকের এটিএম বুথ থেকে কার্ড দিয়ে এককালীন এক লাখ টাকা তোলা যাবে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
![]()