২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৩
শিরোনাম:

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৪

বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনায় অন্যান্য আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সময় নিউজকে জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর পেয়েছেন বলেও জানান তিনি।

Loading