৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৬
শিরোনাম:

কারওয়ান বাজারে সৌদি প্রবাসীদের সড়ক অবরোধ, টিকিটের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেছেন সৌদি প্রবাসী কর্মীরা। সৌদিয়া এয়ারলাইন্সের টিকিটের দাবিতে অবরোধ করেন তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই অবরোধ চলে। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী এবং প্রবাসীরা জানান, গতকাল রাতে প্রবাসীরা সংবাদমাধ্যমে জানতে পেরেছেন আজ (শনিবার) থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট দেয়া হবে। এমন খবর পেয়ে তারা সকাল ছয়টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে সৌদিয়া এয়ারলাইন্সের সামনে অবস্থান নেন। কিন্তু এয়ারলাইন্স কর্তৃপক্ষ লকডাউনের অজুহাতে এবং ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞার কথা বলে টিকিট না দেয়ার কথা জানিয়েছে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে তারা কারওয়ান বাজার মোড় অবরোধ করেন। একঘণ্টা অবরোধে আশেপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বেলা সাড়ে ১২টার দিকে সৌদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ সবাইকে তাদের অফিসে নিয়ে যান এবং টিকিট দেয়ার আশ্বাস দেন।

Loading