হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম জানান, আল্লামা জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। এছাড়া সম্প্রতি দেশজুড়ে হেফাজত তাণ্ডবের ঘটনায় একাধিক মামলার আসামি তিনি।
![]()