২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৩
শিরোনাম:

আজ চালু হচ্ছে দেশের সবচেয়ে বড়ো করোনা হাসপাতাল

এক হাজার বেডের এই হাসপাতালের নাম দেয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, এই হাসপাতালে ১০০ শয্যার আইসিইউ এবং ১১২টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে। এই হাসপাতালে চিকিৎসা সেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স ও ৭০০ স্টাফ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের ব্যবস্থাও মন্ত্রণালয় করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মেয়র আরও জানান, ডিএনসিসি করোনা আইসোলেসন সেন্টারকে প্রয়োজনের ভিত্তিতে হাসপাতালে রুপান্তর করা হচ্ছে।
হাসপাতালটি পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

Loading