২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৮
শিরোনাম:

মোদির সফর বিষয়ে কর্মসূচি দেইনি : বাবুনগরী

মোদি আসার বিষয়ে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেইনি। বিভিন্ন বক্তারা তাদের বক্তৃতায় মোদির আগমনের বিরোধিতা করেছেন। তা ছাড়া গত ২৬ মার্চ আমাদের কোনো কর্মসূচি ছিল না।’ গতকাল সোমবার রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভিডিও বার্তায় বাবুনগরী দাবি করেন, ‘গত ২৬ মার্চের পর দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু অঘটন ঘটে গেছে। যেগুলোর কোনোটিতেই হেফাজতের কমান্ড ছিল না। হেফাজতে ইসলাম ভাঙচুরে বিশ্বাস করে না। হেফাজতের নেতাকর্মীরা ভাঙচুর, জ্বালাও-পোড়াও করেনি।’

সরকারকে গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে হেফাজত আমির বলেন, ‘সরকারকে অনেকেই হেফাজতের বিষয়ে ভুল বুঝাচ্ছে। কাউকে ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের উদ্দেশ্য নয়।হেফাজত সরকারের সঙ্গে সংঘাতে যাবে না।’

তিনি আরও বলেন- ‘সরকার আমাদের নেতাকর্মীসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে, গ্রেপ্তার করছে। গ্রেপ্তার আতঙ্কে এখন অনেকেই বাইরে রাত্রিযাপন করে। আবার পুরো রাত বাইরে থেকে যখনই তারা সেহেরির জন্য বাড়িতে আসছে, তখনই পুলিশ গিয়ে ধরে ফেলছে। কাউকে কাউকে ইফতার ও তারাবির নামাজের সময়ও গ্রেপ্তার করছে।’

Loading