শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে আজ প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান আইপিএল খেলা নিয়ে ব্যস্ত থাকায় তাদের বাদ দিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ দল।
প্রাথমিক দল থেকে বাদ পড়ছেন খালেদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান। তবে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। মূলত পেস নির্ভর দল গড়ার ভাবনাতেই বাদ দেওয়া হয়েছে নিয়মিত মুখ নাঈম হাসানকে। শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স বিবেচনায় এই দল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
১৫ সদস্যের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তামিম ইকবাল সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম।
![]()