৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৯
শিরোনাম:

ভুল বুঝাবুঝির কারণেই সরকারের সঙ্গে হেফাজতের দূরত্ব : নুরুল ইসলাম জেহাদী

মঙ্গলবার বিবিসি বাংলায় হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জেহাদী আরও বলেন, আমরা সরকারের ভেতরে ছিলাম। আমরা স্বতন্ত্রভাবেই হেফাজতের কাজ করছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

জুনায়েদ বাবুনগরী বলেন, কাউকে ক্ষমতায় বসানো, কাউকে ক্ষমতা থেকে নামানো হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয় হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা বলেন, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান বা সমঝোতার জন্য তাদের সংগঠনের মুরব্বী বা বয়স্ক নেতা যাদের দায়িত্ব দেয়া হয়েছে, তারাও কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

তিনি বলেন, হঠাৎ করে ২৬, ২৭ এবং ২৮ শে মার্চ অনাকাঙ্খিত বা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিছু আলাপ আলোচনা করলে ভুল বোঝাবুঝির নিরসন হবে। এই ধারণা নিয়ে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছে। উভয় পক্ষের কথার মাধ্যমে আশা করা যায় যে ভুল বোঝাবুঝির অবসান হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সহিংসতার ঘটনায় কোনও ছাড় দেয়া ঠিক হবে না। যারা নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া নিশ্চিত করা উচিত। সম্পাদনা: রাশিদ

Loading