৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২২
শিরোনাম:

রাজধানীর তুরাগের বালুর মাঠ বস্তিতে আগুন

রাজধানীর তুরাগের বালুর মাঠ বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বুধবার (২১ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, উত্তরা-১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের বালুর মাঠ বস্তিতে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

Loading