৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪২
শিরোনাম:

ময়মনসিংহে ‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর

ময়মনসিংহে ‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২১ এপ্রিল) সকালে ভার্চুয়ালী শুনানী শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট সাব ইন্সপেক্টর মো. আব্দুল হাই। তিনি বলেন, গত ২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাংচুর, বাসে আগুন সহ পুলিশের উপর হামলা ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ভার্চুয়ালী হাজির হয়ে কোতেয়ালী থানা পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিতি। সরকার বিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের অভিযেগে গত (৭ এপ্রিল) দ্বিবাগত রাতে নেত্রকোনা থেকে তাকে আটক করে র‌্যাব। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

Loading