হাজতখানায় স্বামীকে শুকনা খাবারের সঙ্গে মাদকদ্রব্য দিতে গিয়ে ধরা খেলেন স্ত্রী। দিনাজপুরের পুলিশ কোর্টের হাজতখানায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। রুজিনা বেগম রিক্তা নামের ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্বামী মিলন রহমান চুরির মামলার আসামি। হাজতখানায় ইয়াবা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মাদক আইনে কোতয়ালি থানায় মামলা দায়ের করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!কোতয়ালি থানার ওসি আবু ইমাম জাফর গণমাধ্যমকে জানান, একটি চুরি মামলার আসামি মিলন রহমান (২৭) পুলিশ কোর্টের হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় তার স্ত্রী রুজিনা বেগম রিক্তা শুকনা খাবার দেওয়ার জন্য পুলিশের কাছে যান। হাজতখানায় ডিউটিতে থাকা পুলিশ ওই শুকনা খাবার দিতে না চাইলে রুজিনা কোর্ট পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের কাছে যান এবং তার স্বামীকে খাবার দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় শুকনা খাবারগুলো যাচাই করতে গিয়ে তার মধ্যে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যাওয়া।
ওসি আরও জানান, এই ঘটনায় রুজিনাকে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের এসআই আলমগীর হোসেন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। রুজিনাকে দুপুর আড়াইটার দিকে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসলমাইল হোসেনের আদালতে হাজির করা হয়। বিচারক তার জবানবন্দি গ্রহণ করে বিকেল ৪টায় জেলহাজতে প্রেরণ করেন।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, রুজিনা বিচারকের কাছে স্বীকারোক্তিতে বলেছেন, তার স্বামী মিলন দীর্ঘদিন থেকে মাদক সেবন করেন। মাদক সেবন না করলে তিনি অস্থির হয়ে পড়েন। এতে তার শরীরে নানা ধরনের উপসর্গ দেখা দেয়। স্বামীর সঙ্গে বৃহস্পতিবার হাজতখানায় দেখা করলে যেখান থেকে হোক ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিতে বলে।
![]()