৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৪
শিরোনাম:

হেফাজতের সঙ্গে আলোচনা হতে পারে, তবে দুষ্কৃতকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার (২৫ এপ্রিল) অক্সিজেন সিলিন্ডার সেবার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল একথা বলেন।সময় ও ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, হেফাজত হলো একটি অরাজনৈতিক সংগঠন, রাজনীতি করার কোনো নীতিমালায় নেই। যদিও এটার সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করছেন।

মন্ত্রী আরও বলেন, যারা অগ্নিসংযোগ করেছেন, যারা ভাঙচুর করেছেন, যাদের জন্য আজকে নিরীহ কতগুলো প্রাণ চলে গেছে তাদের শাস্তি ভোগ করতেই হবে। তদন্তের মাধ্যমে আমরা সঠিক প্রমাণ পেয়েছি, ভিডিও ফুটেজে যাদের আমরা দেখেছি, তাদেরকে আমরা আইনের মুখোমুখি করছি। কোনো গণগ্রেফতার করছি না বা কাউকে হয়রানি করার জন্যও গ্রেফতার কিরছি না।

Loading