২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৩
শিরোনাম:

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু, শনাক্ত ২৯২২

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫০টি ল্যাবে ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও দুই হাজার ৯২২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৪৪৮টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স শুন্য থেকে ১০ বছরের মধ্যে, তিন জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৮ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৬৫ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে সাতজন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজন। সরকারি হাসপাতালে ৬৯ জন ও বেসরকারি হাসপাতালে ৩২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৩০১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৫৭ হাজার ৪৫২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা এক হাজার ৬৮। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ৩৫৫টি। এখন পর্যন্ত সারাদেশে ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

 

Loading