করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘টিকা জনগণের নাগরিক অধিকার। সারা দেশের টিকা পাওয়ার যোগ্য সকল জনগোষ্ঠিকে টিকা দেয়া সরকারের দায়িত্ব। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সময়মতো দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে শঙ্কিত।’
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, ‘গেল ফেব্রুয়ারি থেকে চুক্তি অনুযায়ী টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মাঝে। দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে?’
আজ রোববার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, ‘নির্দিষ্ট সময় অনুযায়ী মানুষের টিকা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে।’
‘গেল বছর জাতীয় পার্টির পক্ষ থেকে টিকা সংগ্রহের ব্যাপারে বিকল্প উৎসের সাথে যোগাযোগ রাখতে পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে, এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে কারণে, বর্তমানে দেশ কঠিন সঙ্কটের মুখোমুখি’, যোগ করেন জিএম কাদের। তিনি আশা প্রকাশ করেন, সরকার জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
![]()