৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২১
শিরোনাম:

কোভিড প্রতিরোধক জায়নামাজ তৈরি করলো ইন্দোনেশিয়া

দেশটির পূর্ব জাভার ৫ পুচাং সুরাবায়া শহরের ওয়ারদাতুল উম্মাহ মোহাম্মাদিয়া স্কুলের শিক্ষার্থীরা ‘সাজানা’ নামের এই জায়নামাজ তৈরি করেছে। মোহাম্মাদিয়া ডটও আর ডট আইডি

Thank you for reading this post, don't forget to subscribe!

এই জায়নামাজ নরম হলেও প্লাস্টিক দিয়ে তৈরি। সহজেই ভাইরাসমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিস্কার করা যাবে। সুরাবায়া ওয়ারদাতুল উম্মাহ মোহাম্মাদিয়া স্কুলের হস্তশিল্প বিষয়ক একটি শিক্ষক জানায়, প্লাস্টিকের তৈরি নরম এ জায়নামাজগুলোর রং নষ্ট হবে না।

জায়নামাজগুলো ব্যবহার উপযোগী ও আকর্ষণীয় করে তৈরি করতে শিক্ষার্থীরা বিভিন্ন চিত্রের ডিজাইন করেছে। বিভিন্ন ডিজাইনের এ জায়নামাজগুলো প্রস্থে ৬০ সেন্টমিটার এবং লম্বায় ১২০ সেন্টিমিটার।

জায়নামাজের নিচের অংশে লেখা আছে, মাস্ক পড়ুন, সাবান দিয়ে হাত পরিস্কার করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন ইত্যাদি। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এই জায়নামাজ সামাজিক অনলাইনে বাজারজাত করবে। সম্পাদনা : রাশিদ

Loading