৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩১
শিরোনাম:

হেফাজতে ইসলামকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে আযোজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। তারা বলেন, এভাবে ইসলামের নামে সামাজিক অনাচারে যুক্ত হওয়া, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এবং জানমালের ক্ষতিসাধন করা ইসলাম সমর্থন করে না। এধরনের ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িত ব্যক্তি বা সংগঠনের কাছে দেশ-মিল্লাত-মাযহাব কখনো নিরাপদ নয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

২০১০ সালে হেফাজতের জন্মের পর হতেই তারা সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। কখনও ইসলাম প্রচারক আল্লাহর ওলিদের মাজার খানকাহ শরীফ গুঁড়িয়ে দেওয়ার হুমকি, কখনও দেশের সংখ্যাগরিষ্ঠ সুফিবাদি জনতাকে প্রকাশ্যে হামলার হুমকি দিয়ে তারা এদেশে উগ্র জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়। হেফাজতের ‘তথাকথিত দায়িত্বশীল’রা নিজেদর ‘জঘন্য অপরাধ’ ঢাকতেই ইসলামকে ‘ঢাল হিসেবে’ ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন।

তারা আরও বলেন, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, বি বাড়িয়া ও চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে রাষ্ট্রীয় কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করেছে যা ইসলাম সম্মত নয়। অথচ তারা হেফাজতে ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, ২৬ মার্চ পরবর্তীতে হেফাপজতের ২০ জন নিহত হয়। সেই রক্তের সাথে বেঈমানী করে গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের রিসোর্টে মামুনুল কথিত চুক্তি ভিত্তিক বৌ নিয়ে মাইন্ড ফ্রেসের নামে জেনা ব্যাভিচারে লিপ্ত হয়। কিন্তু তার বিরুদ্ধে হেফাজতে ইসলাম কোনো ব্যবস্থা গ্রহন করেনি। এতেই প্রমান হয় তারা ইসলামের হেফাজত নয় বরং ইসলামের নামে বিশৃঙ্খলা সুষ্টিই তাদের লক্ষ্য।

Loading