২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৩
শিরোনাম:

‘বিএনপি শুধু মিথ্যাচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে। তারা সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে উসকানি দিচ্ছে, যা জনগণ আশা করে না বলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, জীবিকার আগে জীবন, তাই করোনার এ সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সোমবার (২৬ এপ্রিল) সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুমিল্লা সড়ক জোন, বিটিআরসি ও বিআরটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন সেতুমন্ত্রী।

করেনার এ সময়ে রাজনীতি করা সমীচীন নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে- সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়।

করোনার এ ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন।

বিএনপির অনেক নেতাদের ওষুধ কোম্পানি আছে, এ ওষুধ কোম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটাও তারা করছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কর্মীদের মতো কৃষকের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে?

হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করছে, তবে শুধু বিলুপ্ত করলেই হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে। পাশাপাশি নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তাণ্ডব কী বন্ধ হবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের।

করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়, মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।

Loading