পল্টন থানায় হওয়া মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলায় রিমান্ড শুনানিকালে মামুনুল একথা বলেন। এই মামলাসহ মতিঝিল থানার আরেক মামলায় মামুনুলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার বেলা ১১টার দিকে মামুনুলকে সিএমএম আদালতে আনা হয় এবং দুপুর ১২টার দিকে রিমান্ড শুনানি শেষে মামুনুলকে ফের নিয়ে যাওয়া হয়। আদালতের অনুমতি নিয়ে মামুনুল বলেন, গত ২৬ মার্চ আমি বাংলাবাজারে জুমার নামাজ পড়াই। এসময় সেখানে পুলিশি প্রটেকশন ছিল। নামাজ শেষে জানতে পারি বায়তুল মোকাররমে মুসল্লিরা জড়ো হয়েছেন। এসময় একজন ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তার অনুরোধে বায়তুল মোকাররমে যাই। সেখানে পুলিশের অনুরোধে আমি বক্তব্য রাখি। আমিতো কোনো অন্যায় করিনি। ভবিষ্যতে পুলিশ অনুরোধ করলে আমরা তো কোথাও যেতে পারবো না।
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মামুনুলের বক্তব্য বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি এভাবে বক্তব্য দিতে পারেন না। তবে আদালত মামুনুলকে বলতে বলেন। মামুনুল তখন বিচারককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি চাইলে আমার ওইদিনের কল রেকর্ড চেক করতে পারেন। এরপর তার রিমান্ড ও জামিন বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামুনুলকে পল্টনের মামলায় চারদিন ও মতিঝিলের মামলা তিনদিনের মঞ্জুর করে আদেশ দেন।
![]()