৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৭
শিরোনাম:

নায়ক আলমগীর সুস্থ আছেন, মৃত্যুর গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি রুনা লায়লার

ফেসবুকে দেওয়া এক পোস্টে, যারা করোনায় আক্রান্ত আলমগীরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তার স্ত্রী এই সঙ্গীতশিল্পী।

Thank you for reading this post, don't forget to subscribe!

কিছু লাইক পাওয়ার আশায় একজন অসুস্থ মানুষকে নিয়ে এ ধরণের প্রচারণাকে অত্যন্ত ঘৃণিত ও নিন্দনিয় বলেও অভিহিত করেন রুনা লায়লা। তিনি বলেন, পুরো পরিবার এসব দেখে মর্মাহত হয়ে পড়েছে।

তিনি জানান, তারা মিথ্যা ছড়ানো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলগুলোর নাম লিপিবদ্ধ করেছেন। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এরও প্রস্তুতি চলছে।

রুনা লায়লা আরও জানিয়েছেন, আলমগীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খুব দ্রুত বাড়ি ফেরারও আশা প্রকাশ করেন তিনি। যারা তার জন্য প্রার্থনা করেছেন, সকলকে ধন্যবাদ জানান রুনা। তিনি এই ধরণের খবর বিশ^াস না করতেও সকলের প্রতি আহ্বান জানান।

Loading