৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩২
শিরোনাম:

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাজধানীমুখী মানুষের ঢল

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। সংক্রমণের আশঙ্কা নিয়েই নৌরুটে পার হচ্ছে মানুষ। এ দৃশ্য আজকের। এ নৌরুটে দেখা গেছে, প্রতিটি ফেরি কানায় কানায় পূর্ণ হয়ে ঘাটে এসে নোঙর করছে। ছোট ও কে-টাইপ ফেরিতে গাদাগাদি আর সামাজিক দূরত্ব না মেনে পার হচ্ছেন যাত্রীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজীর হাট নৌরুটে ছোট-বড় ২০টি ফেরির মধ্যে ছোট ৪টি ফেরি চলাচল করছে।

আরিফ নামের একজন যাত্রী সময় সংবাদকে বলেন, ‘কাজের জন্য ঢাকা যাচ্ছি। কতদিন আর বসে থাকা যায়। শুধু বাস চলে না, আর সব চলে। তাই ঢাকা গিয়ে নতুন কাজ সন্ধান করব। ভাইরাস সংক্রমণের আশঙ্কা আছে। মানুষ যেভাবে ফেরিতে পার হচ্ছে, তাতে ভয় লাগে। কী করব। পার তো হতে হবে। এখন ঢাকায় যাওয়ার জন্য প্রাইভেটকারে ৫০০ টাকা ভাড়া চাচ্ছে। গরীবের মরণ ছাড়া আর কিছুই নাই। আমরা হয় করোনায় মরব, না হয় না খেয়ে মরব। আয় না করলে বাঁচব কীভাবে।’

বরিশাল থেকে আসা দিদ্দিক মিয়া বলেন, কোথাও কোনো চেকপোস্ট নেই। নেই প্রশাসনের কোনো নজরদারি। সরকার লডডাউন দিয়েছে। অনেকেই বের হচ্ছে, আমিও সাভারে কাজে আসলাম।

ঘাটের এ জি এম জিল্লুর রহমান জানান, নিত্য ও জরুরি যানবাহন পারাপারে সরকারের সিদ্ধান্ত ‍রয়েছে। প্রয়োজনে ছোট ৪টি ফেরি চলছে। এছাড়া, অন্যকোনো প্রশ্নের উত্তর তিনি দেননি।

Loading