৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৫
শিরোনাম:

সরকারের মদতে জিয়া পরিবার ও আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টে মিথ্যা প্রচারণা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ফেসবুকে ইদানিং আমার নিজের নামে ফলস ও ফেক অ্যাকাউন্ট সৃষ্টি করে বিভিন্ন রকমের প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামেও ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে মিথ্যা সংবাদ ও মিথ্যা প্রচারণা চালানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমরা এর আগেও এসব বিষয়ে নিন্দা জানিয়েছি, আজও নিন্দা জানাচ্ছি। আমার মনে হয়, বিষয়টাতে পুরোপুরিভাবে সরকারের মদত আছে এবং সরকারের মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটাচ্ছে।

সোমবার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত শনিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত সভার সিদ্ধান্ত তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবু তৈয়ব মুন্সির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে খুলনার মেয়রের দায়ের করা মামলায় গ্রেফতারের ঘটনার নিন্দা এবং মুক্তির দাবি জানান ।

 

Loading