৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৯
শিরোনাম:

দুই সপ্তাহের আগে কোনো দেশ থেকে টিকা আসছে না: পররাষ্ট্র সচিব

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাসুদ বিন মোমেন জানান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার উদ্যোগ চলছে। তবে প্রক্রিয়া শেষে টিকা আসতে দুই সপ্তাহ সময় লাগবে। এর আগে দেশে কোথাও থেকে টিকা আসছে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

টিকা নিয়ে চীনের উদ্যোগে মঙ্গলবার ৬ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যোগ দেন। মঙ্গলবার দুপুর ২ টায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দেন। বৈঠক শেষে ড. মোমেনের বাসভবনে সাংবাদিকদের অবহিত করেন পররাষ্ট্র মন্ত্রী ও সচিব।

 

Loading