লকডাউন কার্যকরে ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিল্ড হাসপাতাল স্থাপন চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু স্বাস্থ্যমন্ত্রী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে এ নোটিশ পাঠান।
Thank you for reading this post, don't forget to subscribe!নোটিশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে প্রতিপালন না করার প্রবণতা মানুষের চলাফেরায় প্ররিলক্ষিত হচ্ছে। ফলে দেশে লকডাউন কার্যকর হচ্ছে না এবং করোনার সংক্রমণ ও মৃত্যুর হার অপেক্ষাকৃত কমছে না।
নোটিশে আরও বলা হয়, সেনাবাহিনীই পারে দেশে কার্যকর লাকডাউন পালনের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের প্রতিটি উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে ফিল্ড হসপিটাল তৈরি করে করোনা রোগীদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা সময়ের দাবি বলে উল্লেখ করা হয় নোটিশে।
![]()