২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২১
শিরোনাম:

হেফাজতের গোপন কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজতের নানা গোপনীয় কর্মকাণ্ড নিরাপত্তা বাহিনী খতিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, হেফাজতে ইসলামের গঠনতন্ত্রে পরিষ্কার লেখা আছে তারা কোনো রাজনৈতিক ইস্যুতে অংশগ্রহণ করবে না এবং তারা রাজনীতির ঊর্ধ্বে থাকবে। কিন্তু আমরা লক্ষ করেছি রাজনৈতিক বেড়াজালের মধ্যে আটকে বিভিন্ন অপকৌশলে চিহ্নিত জঙ্গি, চিহ্নিত সন্ত্রাসী এবং রাষ্ট্রের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় মাঝে মাঝেই আমরা দেখেছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমি অফিসে জমির সব ধরনের কাগজপত্র থাকে সেখানে হেফাজত অগ্নিসংযোগ করে। এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। এলাকাতে অশান্তি সৃষ্টি করা। তারা ডিসির বাংলোয় অ্যাটাক করেছে, তারা পুলিশের বাংলো অ্যাটাক করেছে এবং পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করেছে। এমনকি তারা ওস্তাদ আলাউদ্দিন খান ইনস্টিটিউটেও ভাঙচুর চালিয়েছে। এই শব্দগুলো একসঙ্গে মূল্যায়ন করলে তাদের মূল উদ্দেশ্য বের হয়ে আসবে। তাদের অবশ্যই রাজনৈতিক অভিলাষ ছিল।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে এমন ঘটনা আবারও ঘটানো যায় কি না, সেই উদ্দেশ্যে তারা সহিংসতা চালিয়েছিল বলে আমাদের তদন্তে চলে আসছে।

তিনি আরো বলেন, হেফাজতের অর্থায়ন যারা করেছে তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থারা কাজ করছে। কিছু কিছু উপাদান পাচ্ছি, তবে এখনই বলতে চাই না। আরও কিছুদিন তদন্ত করে তারপর বলব। কার অ্যাকাউন্টে কোথা থেকে কত টাকা আসছে তদন্তে বের হয়ে আসবে।

Loading