২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬
শিরোনাম:

ওবায়দুল কাদের ও তার স্ত্রীর নির্দেশে আমাকে ও আমার ছেলেকে হত্যার চেষ্টা চলছে : কাদের মির্জা

বসুরহাট পৌরসভার মেয়র তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট স্ট্যাটাসে অভিযোগ করেছেন, ওবায়দুল কাদের তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, একরামুল করিম চৌধুরী , নিজাম হাজারী এদের নির্দেশে সন্ত্রাসীরা তাকে এবং তার ছেলেকে হত্যার জন্য সক্রিয় ভাবে মাঠে নেমেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদেও মির্জা তার ফেইসবুক স্ট্যাটাসে এমন দাবি করেছেন। কাদের মির্জার স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো, ওবায়দুল কাদের তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, একরামুল করিম চৌধুরী , নিজাম হাজারী এদের নির্দেশে। সন্ত্রাসী মিজানুর রহমান বাদল , ফখরুল ইসলাম রাহাত, আজম পাশা রুমেল, বাস স্ট্যান্ডের চাঁদাবাজ সবুজ, টেকের মাদক সম্রাট সবুজ, মাহবুবর রশিদ মন্জু, কচি, খিজির হায়াত, আরিফ, আলাল, ঢাকার চাঁদাবাজ জুয়েল, ভূমি দস্যু শাহিন, টাকা চোরা রিমন, সন্ত্রাসী কানা রাজ্জাক, দাগনভূঁইয়ার সন্ত্রাসী জহিরুল ইসলাম তানভীর , রবেন্স, রনী, লিংকন, রিয়াদ, এরা আমি ও আমরা সন্তান কে হত্যার জন্য সক্রিয় ভাবে মাঠে নেমেছে, আপনারা আমি ও আমরা সন্তানের জন্য দোয়া করবেন। আবদুল কাদের মির্জা,মেয়র বসুরহাট পৌরসভা।

অপরদিকে, কাদের মির্জার স্ট্যাটাস নিয়ে উপজেলা আ.লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত বলেন, কাদের মির্জার সকল অভিযোগের কারণ হচ্ছে, বেপরোয়া মিথ্যা মন্তব্যে ওবায়দুল কাদের এবং তার স্ত্রীকে জড়িয়ে সে তাদের সমর্থন আদায়ে তাদেরকে বাধ্য করতে চেষ্টা চালাচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

Loading