২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬
শিরোনাম:

তীব্র শ্বাসকষ্টের কারণে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। সোমবার (৩ মে) বিকেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন। একাত্তর টেলিভিশন/ সময় টেলিভিশন/ঢাকা পোস্ট

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে, খালেদা জিয়ায় চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড রোববার (২ মে) এক বৈঠকে আগে যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ডা. এজেড এম জাহিদ হোসেন।

এদিকে গত ৩০ এপ্রিল খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র সব স্টাফ করোনামুক্ত হয়েছেন। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার করোনা টেস্ট হলেও ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

Loading