৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২২
শিরোনাম:

করোনায় মৃত ছেলের মরদেহ ২১ ঘণ্টা আগলে রাখলেন বাবা

২১ ঘণ্টা পর পৌরসভা সৎকারের ব্যবস্থা করে। এর আগে, ছেলের দেহ নিয়ে অসহায় ভাবে দ্বারে দ্বারে ঘুরেছেন বাবা। কিন্তু কোথাও সৎকারের ব্যবস্থা করতে পারেননি।

Thank you for reading this post, don't forget to subscribe!

দেশটির সংবাদমাধ্যম জি নিউজ জানায়, প্রবীর চট্টোপাধ্যায় নামে ৪৫ বছর এর এক ব্য়ক্তির মৃতদেহ রোববার (২ মে) বিকেল তিনটে থেকে তার বাড়িতেই পড়ে ছিল। তার বাড়ি বেহালার বৈশালীপাড়ার হরিদেবপুর থানার ভূবন মোহন রায় রোডে। প্রায় ২১ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও তা সৎকারের কোনও ব্যবস্থা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার তার করোনা ধরা পড়ে। রোববার দুপুরে তিনি মারা যান। পৌরসভা ও পুলিশকে খবর দিলেও কেউ মৃতদেহ সত্কারের জন্য নিতে আসেনি। গতকাল থেকে ছেলের মৃতদেহ আগলে ছিলেন তার বাবা।

করোনা আক্রান্তের মৃতদেহ পড়ে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অবশেষে সোমবার বেলা বারোটার পর সেই দেহ নিয়ে যায় পৌরসভার গাড়ি। সূত্র: কলকাতা নিউজ

 

Loading