মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে (৪ মে) সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, দ্রুত তিনি সুস্থ হবেন, আশা চিকিৎসকদের। যমুনা ও ডিবিসি টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেবার ব্যাপারে পরিবার ও দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে তার রিপোর্টগুলো নিয়ে আজও দুপুরের পর বসেছে, তাঁকে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড। ফুসফুসে পানি জমায় শ্বাসকষ্টে ভুগছেন খালেদা জিয়া।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট- সিসিইউতে নেয়া হয়েছে তাকে। তবে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে।
এর আগে গতকাল গণমাধ্যমে লেখা হয়েছে, করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা করতে লন্ডনে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে।
![]()