বুধবার রাত সাড়ে ১১টায় সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, আইনে যে পর্যায়ে আছে কীভাবে কী করা যেতে পারে সেজন্য আবেদন আইনমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তাদের মতামত আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, খালেদা জিয়ার পরিবার জানিয়েছেন তার বিদেশে চিকিৎসা করা দরকার। প্রধানমন্ত্রী এসব বিষয়ে অত্যন্ত মানবিক। আমরা আবেদনটি ইতিবাচকভাবে দেখছি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন, আবেদনে বলা হয়েছে, তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে বিদেশ নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। দেশের ডাক্তাররা এ ধরণের অভিমত দিচ্ছেন। আমরা যদিও ডাক্তারদের কাছ থেকে শুনি নাই, এটা তাদের আবেদনে দেখেছি।
তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ সমস্ত বিষয়ে অত্যন্ত উদার এবং এটা আমার পজেটিভলি দেখার চেষ্টা করবো অবশ্যই। আইনের কি পর্যায়ের এটা হবে এজন্য আমরা কালকের মধ্যে আইনমন্ত্রনালয়ের এই আবেদনটি পরীক্ষার নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত কি করা যেতে পারে সে জন্য পাঠিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি।
বিদেশে যেতে হলে আবার কোর্টের কিছু লাগবে কিনা সেটা সে জন্য আমরা আইন মন্ত্রী মহোদয়ের কাছে পাঠিয়ে দিয়েছি তার মন্তব্য আসুক তারপর আমরা ব্যবস্থা নিবো।
তিনি বলেন, আমরা পজেটিভলি দেখছি বলেই তার দণ্ডাদেশ স্থগিত করে তার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। তিনি যেনো তার পছন্দ মতো, তার চাহিদা অনুযায়ী উন্নত চিকিৎসা পায় সে জন্য আইনের যে পর্যায়ে আছে সেটির ব্যবস্থা করার জন্য আইন মন্ত্রীর কাছে পাঠিয়েছি।
কোন দেশে বেগম জিয়া চিকিৎসা নিবেন সে বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না আমরা এখনো চিঠিটা ভালো করে দেখতে পারি নাই। আসার সঙ্গে সঙ্গে পসেস করতে পাঠিয়ে দিয়েছি।
এর আগে বুধবার রাত আটটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এর ধানমন্ডির বাসায় যান বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ।
![]()