২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৯
শিরোনাম:

অনুমতি পেলে আজকালের মধ্যেই বিমানে চড়বেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার যে আবেদন জানিয়েছে তার পরিবার, সেটি এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সূত্রমতে, রাতেই বেগম জিয়ার প্যারোলের শর্তাবলী সংশোধিত হয়ে কাল কোর্টে যাবে। মু্ক্তির অন্যতম শর্ত ছিলো, বেগম জিয়া বিদেশে যেতে পারবেন না। এই ধারাটিই সংশোধন করা হচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে।

কাল দুপুরে বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারনকে বিদেশ নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে ব্রিফিং করবেন তার চিকিৎসকরা।

দলীয় ও পারিবারিক সূত্রের খবর, , বেগম জিয়ার পরিবার বৃহস্পতিবার রাতেই বিশেষ বিমানের ব্যবস্থা করতে প্রস্তুত। এমিরেটস-এর ফ্লাইটে সিঙ্গাপুর হয়ে লন্ডন যাবেন তিনি, প্রস্তুতি নেয়া হচ্ছে সেভাবেই।=

Loading