৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
শিরোনাম:

আইপিএল খেলা ক্রিকেটারের করোনায় মৃত্যু

শীর্ষনিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজস্থানের সাবেক স্পিনার বিবেক যাদব। বুধবার না ফেরার দেশে পাড়ি জমান আইপিএলে খেলা ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত দু’বছর যাবৎ ক্যান্সারের সঙ্গে লড়াই করা বিবেক কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন। পরে জয়পুরের একটি হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।

বিবেকের বন্ধু ও রাজস্থানের সাবেক ক্রিকেটার রোহিত ঝালানি বলেছেন, দুই বছর আগে তার পাকস্থলিতে ক্যানসার ধরা পড়ে, সেরে উঠছিল সে। কয়েক দিন আগে নিয়মমাফিক কেমোথেরাপি দিতে যেতে হয়েছিল এবং তখনই করা টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল।

২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক হয় বিবেকের। এরপর ২০১১ সালে রাজস্থানের প্রথম রঞ্জি ট্রফি জয়ী দলে ছিলেন তিনি, ওই আসরের ফাইনারে বারোদার বিপক্ষে নেন চার উইকেট। ২০১২ সালের আইপিএলে সুযোগ পেয়েছিলেন আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসে। কিন্তু বেঞ্চেই কাটাতে হয় তাকে। ক্রিকেট ক্যারিয়ারে ১৮টি প্রথম শ্রেণি ও আটটি লিস্ট এ ম্যাচ খেলেন বিবেক, চারটি টি-টোয়েন্টিতে খেলেন তিনি।

Loading