স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে রাজধানীতে পোশাক বিক্রয় প্রতিষ্ঠান আড়ংয়ের একটি আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ক্রেতা থাকায় এ জরিমানা গুনতে হয়েছে প্রতিষ্ঠানটির আসাদগেট শাখাকে।
Thank you for reading this post, don't forget to subscribe!এ বিষয়ে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখবে। আড়ংয়ের এখানে ধারণক্ষমতার চাইতে বেশি লোক ঢুকেছে। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছে। আজ আড়ংকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপর যদি না মানে তাহলে আড়ং বন্ধ করে দেয়া হবে।’
আড়ং কর্তৃপক্ষ জানায়, তারা মাস্ক পরেই স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রেখেছে। কিন্তু ক্রেতাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না।
প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বলেন, ‘নিষেধ করা সত্ত্বেও অনেকে চলে আসেন। একজন ক্রেতার সঙ্গে তিনজন, চারজন করে চলে আসেন। আমরা চেষ্টা করেও মানাতে পারছি না।’ জরিমানা গুনে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা করপোরেশনের নির্দেশনা মেনে চলবে।
![]()