৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২১
শিরোনাম:

রকেটের ধ্বংসাবশেষ ইতালিতে আছড়ে পড়ার আশঙ্কা, আতঙ্কে বাংলাদেশিরা

মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা চীনা রকেটে ধ্বংসাবশেষ ইতালির রাজধানী রোমসহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের ১০টি বিভাগের যে কোনো স্থানে আছড়ে পড়তে পারে। এ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে ইতালি সরকার। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর আতঙ্কে রয়েছেন স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

১৮ টন ওজনের চীনা রকেটের ধ্বংসাবশেষ ঘণ্টায় প্রায় ২৭ হাজার ৬০০ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। আর এটি ইতালির রাজধানী রোমসহ ৯টি বিভাগের যে কোনো জায়গায় রোববার আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জরুরি সতর্কতা জারি করেছে ইতালি সরকার।

স্থানীয় সময় রোববার রাত ২টা ২৪ মিনিটে অথবা তার ৬ ঘণ্টা আগে-পরে ওই রকেটের ধ্বংসাবশেষটি ইতালির ভূপৃষ্ঠে পড়তে পারে। দেশটির সরকার সতর্ক করে বলেছে, লাচ্ছিও, উমব্রিয়া, আব্রোচ্ছ, মলিসে, কাম্পানিয়া, বাসিলিকাতা, পুলিয়া, কালাব্রিয়া, সিসিলিয়া ও সারদেনিয়ায় আছড়ে পড়তে পারে ধ্বংসাবশেষটি।

এ অবস্থায় দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ যথাসম্ভব ওই ৯টি অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। শুক্রবার রাতে এ খবর প্রকাশিত হওয়ার পর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলের উল্লেখিত নয়টি বিভাগের নাগরিকদের মধ্যে বিরাজ করছে চরম উৎকণ্ঠা।

এ বিষয়ে ইতালির সরকার সার্বক্ষণিক নজর রাখছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে। ওই সময়ের মধ্যে ঘরের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। যদি ধ্বংসাবশেষ ভূমিতে পড়ে, তবে তা স্পর্শ না করার অনুরোধ জানিয়ে কমপক্ষে ২০ মিটার দূরে অবস্থান করতে বলা হয়েছে।

Loading