৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৩
শিরোনাম:

বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে তথ্যমন্ত্রীর প্রশ্ন

খালেদা জিয়াকে আদৌ বিদেশ নেয়ার প্রয়োজন আছে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (০৮ মে) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সেই জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা জন্য প্রধানমন্ত্রী সব ধরনের নির্দেশনা দিয়েছেন। কিন্তু তার পরিবার খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা করাতে চাচ্ছেন। করোনার চিকিৎসা সব দেশেই একই। খালেদা জিয়াকে আদৌ বিদেশ নেয়ার প্রয়োজন আছে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Loading