নিবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সীমান্ত এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং বর্তমানে যশোরে অবস্থান করছেন।
ভারতে এ মুহূর্তে করোনার তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে (B.1.617, B.1.617+S:V382L Ges B.1.618) B.1.618) এটাকে বলা হয় বেঙ্গল ভ্যারিয়েন্ট। কারণ এটা এখন পশ্চিমবঙ্গে বেশি পাওয়া যাচ্ছে।
বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। গেলো মাসের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বেঙ্গল ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রবণতা বা রোগের তীব্রতা সৃষ্টির প্রবণতা নিয়ে বলার মতো তথ্য এখনো অজানা। এ নিয়ে নতুনভাবে আমাদের ভয়ের কিছু নেই যেখানে ইতোমধ্যে সাউথ আফ্রিকা ও অন্যান্য ভ্যারিয়েন্টের মাধ্যমে দেশে এইসব মিউটেন্ট ভাইরাস এদেশে বিরাজ করছে।
![]()