২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬
শিরোনাম:

দুর্ঘটনা কবলিত স্পিডবোটের মালিক গ্রেপ্তার

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুতে দায়েরকৃত মামলার আসামি সেই স্পিডবোটের মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (৯ মে) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সম্প্রতি স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এতে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‌্যাব অভিযান শুরু করে মামলার এজহারনামীয় আসামি স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আজ বিকেলে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। সূত্র: বিডি নিউজ, জাগো নিউজ

Loading