নিয়ন্ত্রণ হারানো রকেটের ১০০ ফুট অংশটি পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরেছে, যার অংশবিশেষ পড়েছে মালদ্বীপের কাছাকাছি। বেইজিং জানিয়েছে, এর বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলেই পুড়ে গেছে। সিএনএন
Thank you for reading this post, don't forget to subscribe!সাউথ চায়না মনিং পোস্ট বলেছে, বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৮টা এবং বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে এটি আছড়ে পড়ে।
পৃথিবীর কক্ষপথে নিজেদের মহাকাশ স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে চীন। সেই মহাকাশ স্টেশনের নামও ইতোমধ্যে ঠিক করা হয়েছে- তিয়ানহে মহাকাশ স্টেশন। সেই মহাকাশ স্টেশনের একটি মডিউল পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে গত ২৮ এপ্রিল ওয়েনচ্যাং স্পেস সেন্টার থেকে ‘লংমার্চ ৫ বি’ নভোযানটি উৎক্ষেপণ করেছিলো চীনের মহাকাশ সংস্থা।
![]()