স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার বিকেল ৪টার দিকে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন। ডিবিসি টিভি আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর করা হয়নি। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারার অধীনে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়ার কোন সুযোগ নেই। পরিবার বা বিএনপি’র পক্ষ থেকে আবেদন করতেই পারে, কিন্তু বিদ্যমান আইনের বাইরে কোন কিছু করার সুযোগ নেই।
Thank you for reading this post, don't forget to subscribe!এরআগে সকালে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত সোমবার থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়ার অনুমতি চেয়ে পরিবারের পক্ষে সরকারের কাছে আবেদন করা হয়।
![]()