৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৬
শিরোনাম:

আমি যা করি তাই ফেসবুকে ভাইরাল হয়ে যায়: ভাবনা

নানা বিষয়ে আলোচনা-সমালোচনায় থাকেন আশনা হাবীব ভাবনা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে বেশ চর্চা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আপনাকে নিয়েই কেন এত চর্চা? উত্তরে এ অভিনেত্রী বলেন, নিজেও এর উত্তর জানি না। আমি যা করি তাই ভাইরাল হয়। কিছু দিন আগে কেন স্লিভলেস ব্লাউজ পরেছি এটা নিয়ে সবাই বলেছেন। যদি বোরকা পরি সেটা নিয়েও বলতে ছাড়বে না। ফেসবুকে কোনো ছবি পোস্ট করলে সেটা নিয়েও অনেকে সমালোচনা করেন।

ভালো কাজ করলেও সেটার সমালোচনা করেন কেউ কেউ। এদিকে ঈদের একটি টেলিছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। আগামীকাল মাসুদ সেজানের ‘প্রেমিকা আবশ্যক’ শিরোনামের এ টেলিছবির শুটিং শেষ করবেন তিনি। এরপর ঈদের আগে আর কোনো শুটিং করবেন না।

এর আগে ঈদের জন্য অনিমেষ আইচের ‘আলিবাবা চালিচার’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। করোনা ও লকডাউনের এই সময়ে শুটিং অনেকটা ঝুঁকিপূর্ণ। কোন বিষয়টি ভেবে এই সময়ে ভাবনা শুটিং করছেন?

তার ভাষ্য, আমি প্রতিদিন শুটিং করিনি। মাত্র দুটি কাজ করেছি। চেষ্টা করেছি সব মেনে শুটিং করতে। যে দুটি কাজ করেছি দুটির টিম সব ধরনের সুরক্ষা বজায় রেখে কাজ করেছেন। ঈদের সময় কম-বেশি সবার কেনাকাটার আগ্রহ থাকে। কিন্তু করোনায় এবার পরিস্থিতি প্রতিকূলে।

Loading