তেলঙ্গানার ৩টি গ্রামের বাসিন্দাদের দাবি করোনাবিধি মেনে চলা এবং একটি বিশেষ ফল খাওয়ার কারণে এখনও করোনা থেকে পুরোপুরি নিরাপদে আছেন তারা। গোটা ভারত যখন করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সেখানে এক বছরেরও বেশি সময় ধরে তাদের নাগালই পাচ্ছে না কোভিড-১৯। এর মূল কারণই নাকি ওই বিশেষ ফলটি। গ্রামবাসীদের দাবি, এই ফলই তাদের করোনা থেকে বাঁচিয়ে চলেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, তেলঙ্গানার নির্মল জেলার অন্তর্গত আদিবাসী অধ্যুষিত ৩টি গ্রাম পেন্টামারি, ইপ্পাচার্মি এবং লক্ষ্মীনগর। গ্রামবাসীদের দাবি, এই ৩ গ্রামে এখনও পর্যন্ত একটিও করোনা সংক্রমণের রিপোর্ট নেই। যদিও গ্রামবাসীদের এমন দাবিকে স্বীকৃতি দেয়নি ভারতীয় প্রশাসন।
এ বিষয়ে গ্রামবাসীরা জানিয়েছেন, ‘আম্বালি’ নামে একটি ফল যা দেখতে অনেকটা জিলাপির মত এটাকে অনেকে আবার জিলাপি ফলও বলে থাকে। দিনে ৩ বার করে এ ফলটি খান ওই গ্রামবসীরা। অত্যন্ত পুষ্টিকর এই ফলই নাকি তাদের রক্ষা করে আসছে। আম্বালি একটি আঞ্চলিক ফল। অনেকটা তেঁতুলের মতো দেখতে ফলটি স্বাদেও টক।
গ্রামবাসীরা আরো জানান, এই ফল খাওয়ার পাশাপাশি করোনা বিধিগুলিও কড়াভাবে অনুসরণ করেন তারা। কেউই গ্রামের বাইরে বের হন না। বাইরে থেকে গ্রামে কাউকে ঢুকতেও দেন না। সন্ধ্যা ৬টার পর বাড়ি থেকেও বের হন না, আর প্রয়োজনে বাইরে বের হলে হলুদ গোলা গরম পানিতে গোসল করে নিজেদের জীবাণুমুক্ত করে তবেই বাড়িতে প্রবেশ করেন। আর মুখে অবশ্যই বড় কাপড় জড়াতে ভোলেন না কেউ।
এই ৩টি গ্রাম তুলনায় করোনার প্রভাবমুক্ত বলে জানানো হয়েছে। করোনা সেভাবে এই গ্রামগুলোতে থাবা না বসানোর অন্যতম কারণ হল বাসিন্দাদের জীবনপ্রণালী। গ্রামেই চাষ হওয়া পুষ্টিকর সবজি, ফল খেয়ে জীবন কাটান তারা। এজন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সূত্র: আনন্দবাজার, একটিভ নিউজ
![]()