৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় বোমা বানাতে গিয়ে লিটন নামে এক ইউপি সদস্য মারা গেছেন। সোমবার (১০ মে) দিনের কোনো এক সময়ে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে তিনি আহত হন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহত নাজমুল ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, সোমবার দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে লিটন মেম্বারসহ কয়েকজন বোমা তৈরি করছিলেন। ওই সময় একটি বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর জখম হন। সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে রাতে তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার এসআই সাহিদুজ্জামান বলেন, নাজমুল ইসলাম লিটনের মরদেহ আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে ঝিকরগাছা থানায় আনা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, থানার ওসি আব্দুর রাজ্জাকসহ পুলিশ কর্মকর্তারা নিহতের বাড়িতে গেছেন। তারা ফেরার পর মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সময় নিউজকে বলেন, এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবে। ঘটনার সময় সেখানে কারা ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

Loading