২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১১
শিরোনাম:

প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি টিকার ডোজ চেয়ে চীনকে চিঠি দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক মঙ্গলবার সকালে নেপালকে করোনার চিকিৎসা ও ওষুধ সরঞ্জাম সরবরাহ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতে করোনায় মৃত্যু বেড়েছে। জনগণের সচেতনতার সঙ্গে সরকারি দিক নিদের্শনা বাড়াতে হবে। কোনো রাষ্ট্র বা দেশ এ অতিমারি থেকে একা বের হয়ে আসতে পারবে না। ধনী রাষ্ট্র ভ্যাকসিন পাবে, গরিব রাষ্ট্র পাবে না; তা হতে পারে না।

এদিকে উপহার হিসেবে বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ টিকা উপহার দিচ্ছে চীন। সেই চালানটি এখন ঢাকার পথে। ১০ মে ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে ৫ লাখ টিকা উপহার দেওয়া হবে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে।

মন্ত্রী বলেন, এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে। এ টিকা এমন ট্রাকে বহন করা হচ্ছে যাতে টিকাগুলো ঠান্ডা রাখা যায়।

Loading