বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আপনারা কিন্তু খালেদা জিয়াকে আন্দোলন করে মুক্ত করতে পারেননি। পিতা বঙ্গবন্ধুর মতো তার সুকন্যা শেখ হাসিনার যে হৃদয় আছে তা মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে সেটা পরিষ্কার হয়ে উঠেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, জাতির পিতার হত্যা দিবস তথা জাতীয় শোক দিবসে আপনারা ১৯৭১ সাল থেকে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছেন। আপনাদের রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করার পরামর্শ খালেদা জিয়াকে দলের কে বা কারা দিয়েছেন? এই প্রশ্নের জবাব কিন্তুও আমরা পাইনি মির্জা ফখরুল সাহেব। এ কোন রাজনীতি চলছে বাংলাদেশে!’ অবশেষে বেগম খালেদা জিয়া রোগশয্যা থেকেই তার আসল জন্মদিনের তথ্য প্রকাশ করেছেন।
খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার অমানবিক বিএনপির এমন বক্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আপনারা মানবিকতার কথা বলেন, কিন্তু ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে নারী হত্যা, শিশু হত্যা এবং অন্তঃসত্ত¡া নারী হত্যাকে আপনারা বিদ্রæপ করছেন। এটা কোন মানবিকতা। জাতি আজ সেটা জানতে চায়। জাতির পিতার হত্যাকাÐ মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস ঘটনা। সেই হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা কতটা নিষ্ঠুর এবং অমানবিক হতে পারে, বলবেন কি মির্জা ফকরুল সাহেব? এ প্রশ্নের জবাব কখনও পাবো কিনা জানি না।
![]()