৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৩
শিরোনাম:

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে প্রহসনের নাটক করা হচ্ছে: গণফোরাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে সরকার পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গণফোরাম নেতারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার দলটির নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ এবং গণফোরামের মুখপাত্র সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হলেও অনুমতি মেলেনি। তার সঙ্গে প্রহসনের নাটক করা হচ্ছে। যা স্বাধীন দেশে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

 

Loading