২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০
শিরোনাম:

হাওয়া ভবনের কুশীলবরা অপরাজনীতিতে ব্যস্ত : নাছিম

হাওয়া ভবনের কুশীলবরা দেশ ও দেশের বাইরে অপরাজনীতিতে ব্যস্ত বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, যারা হাওয়া ভবনে বসে অপরাজনীতি করত, তারাই এখন দেশে ও দেশের বাইরে অপরাজনীতিতে ব্যস্ত। তারা ধর্মভিত্তিক বাংলাদেশ বানাতে চায়, জঙ্গিবাদী শক্তির উত্থান চায়।

বুধবার (১২ মে) ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এয়ারপোর্টের কাওলা সিভিল এভিয়েশন স্কুল মাঠে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, এই অপরাজনীতিবিদদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে।

তিনি বলেন, আমরা হানাহানির রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে। এক সময় বাংলাদেশকে বিদেশিদের মুখাপেক্ষী হতে হত, তাদের দ্বারে ধর্না দিতে হত। আজ আমরা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছি।

বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। তিনি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, উন্নত সমৃদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ চান। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করব।

তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়াও। আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশব্যাপী মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা যতদিন থাকবে ততদিন আমারা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকব। এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব, এখনকার প্রধান দায়িত্ব।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি মফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

Loading