রাজধানী মতিঝিলের আরামবাগ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছাপাখানার এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহত ওই যুবকের নাম মো. রাসেল (১৯)। সে শরীয়তপুরের গোশাইরহাটের ঘাটাখান গ্রামের সেকান্দর মাঝির ছেলে। তিনি ১৪৯/২ আরামবাগের একটি ছাপাখানায় কাজ করতেন। সেখানেই থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে আরামবাগ এলাকায় তার বাসার সামনে বন্ধু শাকিলের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রাসেলের পেটে ছুরিকাঘাত করে শাকিল। গুরুতর আহত অবস্থায় অপর দুই বন্ধু হৃদয় ও শ্যামল তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হৃদয় ও শ্যামলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে মতিঝিল থানায় নিয়ে যায় পুলিশ।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।’
![]()