৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২১
শিরোনাম:

ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার

যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে ১২০ সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম পার্সটুডে। হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সরকার এ পদক্ষেপ নিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১৩ মে) মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন জানায়, ইসরায়েল থেকে ১২০ জনের সেনাদলকে একটি সি-১৭ পরিবহন বিমানে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ার জন্য ইসরায়েলে গিয়েছিল।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন সেনারা এরই মধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছে। তিনি সাংবাদিকদের জানান, ইসরায়েলের সঙ্গে পারমর্শের ভিত্তিতে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে, বৃহস্পতিবার (১৩ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েল সফর না করার জন্য তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তারা এ আহ্বান জানাচ্ছে।

Loading